বৃহস্পতিবার, ০২:০৯ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

শুটিং সেটে আয়ুষ্মান ও সারা আলির তুমুল ঝগড়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পঠিত

নির্মাতা প্রয়াগরাজের বলিউড সিনেমা ‘পতি পত্নী অউর ওহ’র সিক্যুয়েলের শুটিং চলাকালীন ঘটে গেলো একাধিক বিশৃঙ্খলা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কখনও সিনেমার নায়ক আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খানের মধ্যে কথা-কাটাকাটি, আবার কখনও স্থানীয়দের সঙ্গে কলাকুশলীদের হাতাহাতি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শুটিং দেখতে ভিড় জমান স্থানীয়রা। সেখানেই তাদের সঙ্গে পরিচালক ও কয়েকজন কলাকুশলীর বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে কলার ধরে মারধর, চুল টানা-হেঁচড়া পর্যন্তও চলে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশ কর্মকর্তা ও কিছু মানুষ এগিয়ে যায়।

একই স্থান থেকে অন্য একটি ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে আছেন আয়ুষ্মান ও সারা- এমন সময়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। খুবই রাগের মাথায় সারাকে জবাব দিচ্ছেন অভিনেতা, আর এতে ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে যান সারা।

তবে এই দৃশ্য আসল ঘটনা, নাকি সিনেমার শুটিংয়ের অংশ- তা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com