বৃহস্পতিবার, ০৭:২২ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ গৌরনদী পৌর এলাকায় উদ্বেকজনক মাত্রায় চুরির প্রবণতা বেড়েছে। দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ব্যক্তিগত বিষয় প্রকাশে আলিয়ার ক্ষোভ, খোঁচা দিলেন পায়েল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পঠিত
নতুন বাড়িতে প্রবেশ করেছেন বলিউডের প্রভাবশালী দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। মুম্বাইয়ের পালি হিলে রাজ কাপুরের বাড়িটিই নতুন করে তৈরি করিয়েছেন রণবীর কাপুর ও আলিয়া। বাড়িতে প্রবেশের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর দাবি, তাঁর ব্যক্তিগত পরিসরে ছবিশিকারিরা ঢুকে পড়েছেন, যা নিয়ে তিনি বিরক্ত।

এবার আলিয়াকে এ নিয়েই খোঁচা দিলেন বিতর্কিত অভিনেত্রী পায়েল রোহতগী।বাড়িকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করায় আলিয়াকে খোঁচা দিয়ে পায়েল রোহতগী বলেছেন, “বাড়ির বাইরে থেকে ছবি তোলাকে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া বলা যায় না। স্বামী বা অন্য কোনো পুরুষের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ছড়ালে তবেই বলা যেত ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ।’

পায়েলের দাবি, বাড়ির এলাকা ক্যামেরাবন্দি হলে তা কোনোভাবেই প্রাইভেসি লঙ্ঘন নয়।

তিনি আরো বলেন, ‘নেটিজেনরা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করেন, যেখানে আশপাশের বহু বাড়ি ধরা পড়ে। আলিয়ার নিরাপত্তারক্ষী ও সিসিটিভি লাগানোর মতো সামর্থ্য রয়েছে, সেটাই করা উচিত।’তবে এই মন্তব্যের জন্য উল্টো সমালোচনার মুখে পড়েছেন পায়েল রোহতগী। আলিয়ার ভক্তরা এবং সাধারণ নেটিজেনরা তাকে কটাক্ষ করে লিখেছেন, ‘মানুষ নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য কী না করছে! এই মহিলার মধ্যে প্রবল ঘৃণা জমে রয়েছে।

ঘৃণা প্রকাশ করেই চর্চায় উঠতে চাইছেন তিনি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com