বুধবার, ০৯:২৪ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

যেভাবে তৈরি করবেন পাকা আমের ক্ষীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২৮ বার পঠিত

কাঁচা আম দিয়ে নানা ধরনের রেসিপি তৈরি করা হলেও অনেকে পাকা আম কেটে খেতেই বেশি পছন্দ করেন।

কিন্তু আপনি কি জানেন যে পাকা আম দিয়ে সুস্বাদু ক্ষীর তৈরি করা যায়? এই গরমে ঠান্ডা ঠান্ডা আমের ক্ষীর খেলে জুড়াবে প্রাণ। চলুন জেনে নেওয়া যাক, পাকা আমের ক্ষীর তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

পাকা আম- ২টি

চিনি- ১/৩ কাপ

সুজি- ১ চা চামচ

দুধ- ২ কাপ

কাজু বাদাম গুঁড়া- ৩টি

গুঁড়া দুধ- ৪ চা চামচ।

যেভাবে তৈরি করবেন- আমের খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। দুধ ভালো করে জ্বাল দিয়ে এরপর আমের পাল্প দিয়ে ভালো করে নাড়ুন। মিনিট দশেক পরে গুঁড়া দুধ ও সুজি দিয়ে ভালো করে নাড়ুন। গাঢ় হয়ে গেলে চিনি দিয়ে দিন।

এরপর তাতে কাজু বাদামের গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠান্ডা করুন।

এবার পছন্দসই পরিবেশন পাত্রে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু আমের ক্ষীর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com