শনিবার, ০৪:২৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাস্তার শরবতে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক থাকুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পঠিত
রাস্তার ধারে বিক্রি হওয়া রং মেশানো শরবত বা ঠাণ্ডা পানীয় খেলে টাইফয়েড ও অন্যান্য গুরুতর রোগের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে, এই পানীয়গুলোতে ব্যবহৃত বাণিজ্যিক বরফের রাসায়নিক উপাদান শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। শিশু এবং বয়স্কদের এই ধরনের পানীয় থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

বাণিজ্যিক বরফ সাধারণত অপরিশোধিত পানি থেকে তৈরি হয়, যা পানযোগ্য নয়।

এই বরফ দিয়ে তৈরি শরবত বা ঠাণ্ডা পানীয় খেলে টাইফয়েড, জন্ডিস, পেটের রোগ ছাড়াও নার্ভের অসুখ ও কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে, মাছ, মাংস বা মৃতদেহ সংরক্ষণের জন্য যে বরফ ব্যবহার করা হয়, তা অনেক সময় অবৈধভাবে বাজারে চলে আসে। এই বরফে ভারী ধাতু, দূষিত পদার্থ ও বিসফেনল (এক ধরনের রাসায়নিক, যা প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়) থাকতে পারে, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব বরফের দাম কম, তবে তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।
 

বাণিজ্যিক বরফ দিয়ে তৈরি শরবত খেলে টাইফয়েডের ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে, বিষক্রিয়াও ঘটতে পারে। তাই শিশুদের এমন পানীয় খাওয়ানো উচিত নয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com