মঙ্গলবার, ১১:৫২ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুয়েটে ছাত্র রাজনীতিকে লাল কার্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা সন্ত্রাসীদের এবং রাজনীতিকে ‘লাল কার্ড’ দেখিয়েছে। সেই সাথে লাল কার্ড দেখানো হয় কুয়েটের ভিসিকেও। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বহিষ্কার দাবি করা হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা কুয়েটের দুর্বার বাংলা প্রাঙ্গণে ব্যতিক্রমী এ কর্মসূচি পালিত হয়।

এ সময় কুয়েটের বিভিন্ন সাইনবোর্ড, দেয়ালসহ অন্যান্য স্থানে লাল রং দিয়ে ‘রক্তাক্ত কুয়েট’সহ বিভিন্ন লেখা লিখে গ্রাফীতি অংকন করে শিক্ষার্থীরা। বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘শিক্ষা আর সন্ত্রাস-একসাথে চলে না, আমার ভাইকে মারল কেন- প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের ঠিকানা- এই কুয়েটে হবে না, কুয়েটে যখন রক্ত ঝরে-আবরার তোমায় মনে পড়ে, তুমি কে আমি কে-আবরার আবরার’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। কুয়েটের দুর্বার বাংলায় স্থাপিত ভাস্কর্যের চোখে কালো কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়।

এ সময় তারা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র মৈত্রীসহ সকল ছাত্র সংগঠনের নাম উল্লেখ করে তাদের লাল কার্ড দেখানোর ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা জানান, কুয়েটে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হবে না। কুয়েট সাধারণ শিক্ষার্থীদের এবং এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে কেউ রাজনীতি করতে চাইলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও বক্তারা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com