শুক্রবার, ১০:০৭ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

সাবেক এমপি ফয়সাল ৭ দিনের রিমান্ডে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ১নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মানিক দাস এ আদেশ দেন।

২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

এ সময় গুলিতে সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও নূর মোহাম্মদ নামের তিনজন নিহত হন। আহত হন শতাধিক ছাত্র-জনতা।

ঘটনার পর মুন্সীগঞ্জ সদর থানায় তিনটি হত্যা ও একাধিক হত্যাচেষ্টার মামলা হয়। প্রতিটি মামলায় ‘হুকুমের আসামি’ হিসেবে মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রিয়াজুল হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ফয়সাল বিপ্লব। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ছেলে।

মুন্সীগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন বলেন, মুন্সীগঞ্জে ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার ওপর যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়, তার মূল আসামি আজকের এ অভিযুক্ত ব্যক্তি। তার পরিকল্পনায় ও নির্দেশে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার তাকে গ্রেফতার করার পর একটি মামলায় ইতোমধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে। তবে তিনি যে তথ্য দিয়েছেন, তা রাষ্ট্রপক্ষের জন্য যথেষ্ট নয়। তিনি অনেক প্রশ্ন এড়িয়ে গেছেন। রিয়াজুল ফরাজী হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

রাষ্ট্রপক্ষ থেকে সেই ১০ দিনের রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। আদালত সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আপাতত রাষ্ট্রপক্ষ এতে সন্তুষ্ট।

চলতি বছরের ২২ জুন রাজধানীর মনিপুরীপাড়া এলাকা থেকে মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করে পুলিশ।

২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com