সোমবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন ডিগ্রিতে ভর্তি শুরু আজ, আবেদন করবেন যেভাবে

মাইগ্রেন হলে যেসব খাবার এড়িয়ে চলা উচিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মাইগ্রেন হলো এক ধরনের মাথা ব্যথা। আর এ সমস্যায় ভোগেন প্রায় অনেকেই। বেশির ভাগ নারীই এ রোগে আক্রান্ত হন।

যারা মাইগ্রেনের ব্যথায় ভোগেন তারা ছাড়া অন্যরা সেভাবে উপলব্ধি করতে পারবেন না, এই ব্যথা কতটা কষ্টকর। এই ব্যথা শুরু হলে তিন দিনের আগে সারতেই চায় না।

মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের প্রায় সময়ই বমি বমি ভাব হয়। এ সময় খেতে কষ্ট হয়, ক্লান্ত লাগে, হঠাৎ মেজাজ খারাপ হয়ে যায়। হাত, পা ব্যথা করে। আলোর দিকে তাকাতেও অসুবিধা হয়।

মাইগ্রেনে আক্রান্ত হলে যেসব খাবার এড়িয়ে চলা উচিত-

পারিবারিক ইতিহাসে কারো মাইগ্রেনের সমস্যা থাকলে সেই ব্যক্তিও কিন্তু মাইগ্রেনের সমস্যার শিকার হবেন। মাইগ্রেন হলে ভুলেও এ খাবারগুলো খাবেন না। তাহলে মাথাব্যথায় ভুগতে হতে পারে আপনাকে।

মাইগ্রেনে আক্রান্ত হলে চা, কফি একদমই খাবেন না। এতে ক্যাফেইন থাকে; যা অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন খেলে আপনার মাইগ্রেনের ব্যথা বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন।

মদ একদমই খাবেন না। যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন কিংবা মাথা ব্যথার ঝুঁকি কমাতে চান, তারা ভুলেও বেশি মদ খাবেন না। এতে আপনার মাথার যন্ত্রণা বাড়তে থাকবে।

চকোলেটে ক্যাফেইন এবং বিটা-ফেনাইলথাইলামাইন থাকে; যা আপনার মাইগ্রেনের ব্যথাকে বাড়িয়ে দিতে পারে। তাই চকোলেট খেলে অল্পমাত্রায় খান। এটি খেলে আপনার রক্তে শর্করার মাত্রাও বাড়তে থাকবে।

অনেকের পেঁয়াজ খেলেও মাইগ্রেনের ব্যথা বাড়ে। আসলে পেঁয়াজে এমন কিছু যৌগ রয়েছে, যা মাথা ব্যথার কারণ হতে পারে।

চীনা বাদাম কিংবা মাখন খান কিংবা পিনাট বাটার খান। তাহলেও কিন্তু অনেক সময় মাথা ব্যথা হতে পারে। আর এগুলো কিন্তু অনেক সময় মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে দেয়। যদি আপনি মাইগ্রেনে আক্রান্ত থাকেন, তাহলে এ খাবারগুলো এড়িয়ে চলুন। তাছাড়াও মাইগ্রেনের রোগীদের চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া দরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com