প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদায়) সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি) বলেছেন, দেশের আইনকে অমান্য করে দেশের বাইরে পালিয়ে থেকে শেখ হাসিনা বাংলাদেশে একটি তান্ডব পরিস্থিতি সৃষ্টি করার জন্য চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই সুযোগে বাংলাদেশ থেকে যারা পালিয়ে যায় নাই এমন সন্ত্রাসীদের এক ধরনের তাণ্ডব আমরা লক্ষ্য করছি। যদিও এই তান্ডব একমাত্র গোপালগঞ্জ এবং তাও আবার টুঙ্গিপাড়ার মধ্যেই প্রায় সীমাবদ্ধ। তার মানে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সামাজিকভাবে এখনো পর্যন্ত টঙ্গীপাড়া গোপালগঞ্জের বাইরে যাওয়ার ভিত্তি কিন্তু রাখে না। কিন্তু একই সঙ্গে আমাদের বুঝতে হবে দেশে থাকা সন্ত্রাসীরা আমাদের জন্য হুমকি হতে পারে।
রোববার বিকেলে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী উপজেলা সদরের অডিটরিয়ামে আয়োজিত উপজেলা ও পৌর বিএনপি’র বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান রাজনৈতিক নেতা হতে চাননি। আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতার কারণে তাকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হয়েছিল। আগামী ডিসেম্বর মাসকে আমাদের দলের পক্ষ থেকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। ভবিষ্যৎ স্থানীয় সরকার নির্বাচনে আমাদের যে পরিকল্পনা তা জনগণের সামনে আমরা তুলে ধরব এবং এই কাজ করার জন্যই দলের আভ্যন্তরীণ সাংগঠনিক যে সমস্ত আলাপ আলোচনা করব সেই আলোচনা-পরামর্শ মোতাবেক নেতাকর্মীদের চলতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসীদের সম্পর্কে সকল নেতা কর্মীকে সম্পর্কে সজাগ থাকতে হবে। বর্ধিত সভায় ছাত্রদল নেতাদের দাবির প্রেক্ষিতে দলের এক সিনিয়র নেতার প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, সন্ত্রাসমুক্ত গৌরনদী আগৈলঝাড়া গড়ার অঙ্গীকার নিয়ে আমি জনগণের কাছে ভোট চেয়েছি। জনগণ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছে। তাদের কাছে দেওয়া ওয়াদা আমাকে রক্ষা করতেই হবে। দলের ভেতরে কেউ যদি সন্ত্রাসে লিপ্ত হন অভিভাবক হিসেবে প্রথমে আমি তাকে বোঝাবো তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করব এতেও যদি কাজ না হয় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে
গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে ওইদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত দলের ওই বিশেষ বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপি’র আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মোঃ কামরুজ্জামান খোকন।
বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সরোয়ার হোসেন পান্নু, গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন মাস্টার, গৌরনদী পৌর যুব দলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল গোমস্তা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আল আমিন মোল্লা, গৌরনদী পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম সরদার, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম প্রমুখ।