বুধবার, ০৬:৩৭ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় বালিভর্তি ট্রলির ধাক্কায় প্লে শ্রেণীর শিক্ষার্থী ইব্রাহিম (৫) নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা (৫০)। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণীর ছাত্র ছিল। সে সদর উপজেলার বটতৈল গ্রামের সোনা মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু ইব্রাহিম তার দাদীর সাথে স্কুলে আসার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অতিক্রমকালে বালু বোঝাই অবৈধ ট্রলি তাদের দুজনকে ধাক্কা দেয়। এতে ইব্রাহিম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় ইব্রাহিমের দাদী আনোয়ারা (৫৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা বালুবাহী ট্রলিতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি সড়কে ব্যারিকেড সৃষ্টি করে ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত ট্রলির আগুন নেভায়।

কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রলি জব্দসহ হেলপারকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com