শুক্রবার, ০৮:১৯ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে শেখ তরিকুল ইসলামকে (৩৫)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, দুপুরে গফফারের চায়ের দোকানে চা পান করতে যান তরিকুল ইসলাম। এ সময় মোটরসাইকেলে করে আসা মুখোশধারী দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলি চালিয়েই দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত শেখ তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে।

ডুমুরিয়া থানা পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহলে জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com