সোমবার, ০৫:২৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

পারিশ্রমিক নিয়ে খুশি বোসিস্টো-মালানরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

গুরুত্বপূর্ণ সময়ে এসে হারের সাক্ষী হয়েছে খুলনা টাইগার্স। গতকাল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে হেরেছে মেহেদী হাসান মিরাজের খুলনা। এই হারের পরে মিরাজদের শেষ চারের সমীকরণ অনেকটাই কঠিন হয়ে গেছে। ঐ পর্ব নিশ্চিত করতে পরের দুটি ম্যাচেই তাদের জয় তুলে নিতে হবে।

তবে তার আগে নতুন স্বপ্ন দেখছে দলটি। ভেঙে না পড়ে উলটো বিপিএলের ট্রফি জয়ের পরিকল্পনা করছে টাইগার্স বাহিনী। দলটির অস্ট্রেলিয়ান তারকা উইলিয়াম বোসিস্টো এমন পরিকল্পনার কথা বলেছেন। কিন্তু সেজন্য পাড়ি দিতে হবে কঠিন পথ। শেষ চার নিশ্চিত হলে এলিমিনেটর ম্যাচ খেলে পাশ করতে হবে কোয়ালিফায়ারেও। তারপরে ফাইনাল। এই যাত্রায় সফল হতে হলে মোট পাঁচ ম্যাচে জয় পেতে হবে। আর সেই হিসাবটিই করে রেখেছেন বোসিস্টো।

এ দিকে বিপিএলে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের কারণে পারিশ্রমিক ইস্যু নিয়েই আলোচনা হচ্ছে বেশি। যেখানে রাজশাহী পারিশ্রমিক না দেওয়ায় রংপুর রাইডার্সের বিপক্ষে কোনো বিদেশি মাঠে নামেননি। হোটেল থেকেই বিদেশি ক্রিকেটারদের বের করতে পারেনি ফ্রাঞ্চাইজিটি। এই ঘটনার পরে বরিশাল-খুলনার ম্যাচ শেষে দল দুটির বিদেশি তারকা দাউদ মালান ও উইলিয়াম বোসিস্টোকে পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারা ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন এবং নিজেদের পারিশ্রমিক বুঝে পেয়েছেন বলেও জানিয়েছেন। তবে অন্য দলের এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশও করেছেন।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খুলনার ক্রিকেটার উইলিয়াম বোসিস্টো বলেছেন, ‘চুক্তি অনুযায়ী আমি আমার পারিশ্রমিক পেয়েছি। কিন্তু শুনেছি এক দলে একটু সমস্যা হয়েছে, সেটিতে একটু হতাশ হয়েছি। তবে আমাদের ফ্রাঞ্চাইজির কথা আসলে বলব সবকিছু ঠিক আছে।’ পারিশ্রমিক নিয়ে যে ঝামেলা তৈরি হয়েছে সেটিতে বিপিএলের ওপরে নেতিবাচক প্রভাব পড়ে কিনা, এমন প্রশ্নে অজি এই ক্রিকেটার বলেন, ‘এতে টুর্নামেন্টের ওপরে নেতিবাচক প্রভাব পড়ে। তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাজ থাকে নিজেকে ভালোভাবে প্রস্তুত করে মাঠে সেরাটা দেওয়া। আর ফ্রাঞ্চাইজি বা মালিকদের দায়িত্ব চুক্তির শর্ত রক্ষা করা। এই জায়গা থেকে খুলনার মতো দুর্দান্ত দল পেয়ে আমি ভাগ্যবান।’

খুলনার পরবর্তী পরিকল্পনা নিয়ে বোসিস্টো বলেন, ‘হারটা আমাদের জন্য হতাশাজনক। তবে আমরা আশা ছাড়ছি না, সামনের দুটি ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করতে চাই। আর এখান থেকে পাঁচটি ম্যাচ জিতলে আমরাই হবো বিপিএল চ্যাম্পিয়ন। দলের লক্ষ্যই এখন সেদিকে। সেজন্য যা করা দরকার সেজন্য প্রস্তুতি নিচ্ছি। যে সুযোগগুলো নষ্ট করেছি আগের ম্যাচগুলোতে, সেগুলো নিয়ে কাজ করে মাঠে ফিরব আমরা।’

পারিশ্রমিকের বিষয়ে বরিশালের ক্রিকেটার দাউদ মালান বলেন, ‘আমি যে দলে রয়েছি সেখানে কোনো সমস্যা দেখিনি। আর অন্য কারো সঙ্গে এটি নিয়ে আমার আলোচনাও হয়নি। টুর্নামেন্টের স্বাভাবিক বিষয়গুলো ভালোভাবে শেষ হওয়া উচিত। আমাদের দায়িত্ব খেলা আর মালিকদের দায়িত্ব পারিশ্রমিক দেওয়া। টুর্নামেন্টের ভবিষ্যতের জন্য পারিশ্রমিক সংক্রান্ত কোনো ঝামেলা না হওয়াই ভালো। আর এটা তো ঠিক করা যায়। যদি কেউ টাকা দেয় দল থাকবে নাহলে দল থাকবে না, এটা খুবই সহজ ব্যাপার।’ বরিশালের অধিনায়ক তামিম ইকবালের বিষয়ে জানতে চাইলে মালান বলেন, ‘তিনি খুবই ভালো অধিনায়ক। তার অধিনায়কত্ব দারুণ। দলকে চাঙ্গা রাখেন সবসময়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com