রবিবার, ০৮:৩৫ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

তরুণদের বেকারত্ব কমাতে চাকরির নিশ্চয়তা কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী নভেম্বরের শেষ দিক থেকে দেশজুড়ে এ কর্মসূচি চালু করা হবে। এর আওতায় ৯০ হাজারের বেশি তরুণ উপকৃত হবেন বলে জানিয়েছে দেশটির কর্ম ও পেনশন বিভাগ।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যে ১৬ থেকে ২৪ বছর বয়সী ৯ লাখ ৮১ হাজার তরুণ কর্মসংস্থান, শিক্ষা কিংবা প্রশিক্ষণের বাইরে ছিলেন। দেশটির এই বয়সী জনগোষ্ঠীর ১৩ শতাংশ তারা।

নতুন কর্মসূচির আওতায় ইউনিভার্সাল ক্রেডিট নামে সরকারি ভাতা পাওয়ার যোগ্য ১৮ থেকে ২৪ বছর বয়সীরা ছয় মাসের জন্য বেতনসহ কাজের সুযোগ পাবেন। সপ্তাহে ২৫ ঘণ্টা কাজের ব্যবস্থা থাকবে, যার খরচ বহন করবে সরকার। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সব এলাকায় এই সুযোগ পাওয়া যাবে।

আগামী এপ্রিল থেকে কর্মসূচির আওতা আরও বাড়ানো হবে। বর্তমানে টানা ১৮ মাস ইউনিভার্সাল ক্রেডিট পাওয়ার পর যারা এ কর্মসূচির যোগ্য হন, তখন থেকে তা কমিয়ে ১২ মাস করা হবে।

যুক্তরাজ্যের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন বলেন, কেউ যত বেশি সময় কাজের বাইরে থাকেন, তাঁর কাজে ফেরার পথ তত কঠিন হয়ে পড়ে। কোনো তরুণেরই কাজের সুযোগের অপেক্ষায় পড়ে থাকা উচিত নয়।

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের দল লেবার পার্টির ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী অ্যালান মিলবার্নের একটি প্রতিবেদন প্রকাশের আগেই এ ঘোষণা এল। আগামী সপ্তাহে প্রকাশিতব্য ওই প্রতিবেদনে তরুণদের কর্মবিমুখতা বাড়ার কারণ এবং তাদের কর্মসংস্থানে যুক্ত করার উপায় তুলে ধরা হবে।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com