বৃহস্পতিবার, ০৮:৪০ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

গাজীপুরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৩১ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সাথে গার্মেন্টস শ্রমিক বহনকারী বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ শ্রমিক। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের মাইঝপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন উর রশিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঝারিয়াগামী বলাকা ট্রেনটি সোয়া ৭টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এরপর বরমী ইউনিয়নের মাইঝপাড়া রেলক্রসিংয়ে ওই বাসের সাথে সংঘর্ষ ঘটে।

নিহতদের মধ্যে রাহিমা খাতুন প্রিয়া (২২) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি উপজেলার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার স্ত্রী। রাহিমা শ্রীপুরের জামান ফ্যাশন লিমিটেডে অপারেটর পদে চাকরি করতেন। ঘটনাস্থলেই নিহত হন তিনি।

অন্যদিকে নিহত বাকি তিনজনের লাশ ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গফরগাঁও রেলওয়ের স্টেশন মাস্টার। তবে, তাৎক্ষনিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com