সোমবার, ০৪:২৮ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ব্যাটিং ব্যর্থতায় সরাসরি বিশ্বকাপে খেলা হলো না বাংলাদেশের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দুটিতে জিতলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ নারী দল, এই পরিসংখ্যানকে সামনে রেখেই ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছিল টাইগ্রেসরা। তবে প্রথম ওয়ানডেতে হেরে সেই আশা শুরুতেই ধাক্কা খায়। যদিও দ্বিতীয় ম্যাচ জিতে স্বপ্ন জিইয়ে রাখেন নিগার সুলতানারা। কিন্তু তৃতীয় ওয়ানডেতে হেরে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

আজ শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৪৩.৫ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১২২ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইন্ডিজের টপঅর্ডারের চার ব্যাটারই রান পান। সর্বোচ্চ ৬৬ বলে ৩৯ রান করেন ওপেনার কিয়ানা জোসেফ। আর ১৯ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন ডিন্ড্রা ডোটিন।

বাংলাদেশ বোলার মারুফা আক্তার ও নাহিদা আক্তার একটি করে উইকেট পান।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৭ রান করেন শারমিনা আখতার। এছাড়া সোবহানা মোস্তারি ২৫ ও ফারজানা হক ২২ রান করেন।

ক্যারিবীয় বোলার কারিশমা রামহারাক ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। তিনি সিরিজে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com