মঙ্গলবার, ০৭:১৪ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

চলতি বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মোট ১০০ নাম্বারের পরীক্ষার মধ্যে এবার সর্বোচ্চ নাম্বার উঠেছে ৯০ দশমিক ৭৫। ৯০ এর ওপরে নাম্বার পেয়েছে এবার মাত্র তিনজন। এর মধ্যে দু’জন ছেলে এবং একজন মেয়ে। আবার ৮০ থেকে ৯০ -এর মধ্যে নম্বর পেয়েছে এক হাজার ৭৪৩ জন। এর মধ্যে মেয়ে এক হাজার ৩৩ জন এবং ছেলে ৭১০ জন।

জানা গেছে, ফলাফলের দিক থেকে এবারো ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। এবারের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৫ হাজার ৬৬৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এক লাখ ৩১ হাজার ৭২৯ জন। ৪০ শতাংশের বেশি নাম্বার পেয়েছে ৬০ হাজার ৯৫ জন। সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সর্বনিম্ন স্কোর ৭৩ দশমিক ৭৫ এবং বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সর্বনিম্ন স্কোর নির্ধারণ করা হয়েছে ৪০।

আরো জানা গেছে, ভর্তির যোগ্যতা অর্জন করেছে ২২ হাজার ১৫৯ জন ছেলে এবং মেয়ের সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন।

প্রাপ্ত ফলাফল থেকে দেখা যাচ্ছে, সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবেন পাঁচ হাজার ১৪৮ জন। এর মধ্যে ছেলে এক হাজার ৮৮০ জন (৩৬ দশমিক ৫২ শতাংশ) এবং মেয়ে তিন হাজার ৬৬৮ জন (৬৩ দশমিক ৪৮ শতাংশ)।

দেশে সরকারি মেডিক্যাল কলেজ আছে ৩৭টি এবং বেসরকারি মেডিক্যাল কলেজ ৬৭টি। মোট ১০৪টি মেডিক্যাল কলেজে মোট আসন সংখ্যা ১১ হাজার ৬৭৩টি। সরকারি মেডিক্যাল কলেজে আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি এবং বেসরকারি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ছয় হাজার ২৯৩টি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com