সোমবার, ০৩:১৭ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিলেট সরকারি মহিলা কলেজের মেধাভিত্তিক তালিকায় ২৯৬তম স্থান অর্জন করেছেন তাহরিন রানিছা রউফ নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান-গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন কুখ্যাত খুনী এরশাদ শিকদার’র সহযোগী জয়নাল গ্রেফতার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার

শ্রীলঙ্কায় নয়, এশিয়া কাপ হবে আমিরাতে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৭০ বার পঠিত

এশিয়া কাপের আয়োজন করা যে সম্ভব নয় তা আগেই জানিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তার পরেই জল্পনা শুরু হয়েছিল, তা হলে কোন দেশে হবে প্রতিযোগিতা। জল্পনার অবসান করলেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার বদলে সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের এশিয়া কাপ।

বৃহস্পতিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পরে সাংবাদিকদের সৌরভ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ। কারণ, ওই সময় একমাত্র সেখানেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।’

এর আগে বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিজেদের বক্তব্য জানায়। এসিসি-র পক্ষ থেকে জানানো হয়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। ওদের বিদেশী মুদ্রারও সঙ্কট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে শ্রীলঙ্কায় বড় প্রতিযোগিতা ওরা আয়োজন করতে পারবে না।’

তার পরই জল্পনা শুরু হয় যে কোন দেশে হবে প্রতিযোগিতা। প্রথমে সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য দেশ হিসাবে ভাবা হলেও দৌড়ে ছিল ভারতও। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন সৌরভ। জানিয়ে দিলেন, মরুশহরেই হবে এশিয়া কাপ।

২৭ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নিতে পারবে এশিয়ার দলগুলো।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com