সোমবার, ০১:৫৫ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ধুমধাড়াক্কা ক্রিকেট শুরু আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) ১১তম আসর আজ থেকে মাঠে গড়াচ্ছে। সাত দলকে নিয়ে আয়োজিত ২০ ওভারের ধুমাধাড়াক্কা এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যায় দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।

এবার ঢাকা, সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিপিএলের ম্যাচ। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। এবারের বিপিএলে ৭ দলের অন্য ৩ দল হলো- চিটাগং কিংস, সিলেট স্ট্রাইগার্স ও খুলনা টাইগার্স।

বিপিএলের একাদশতম আসরে তেমন তারকা নেই। এবার সবচেয়ে বড় তারকা ফরচুন বরিশালের শাহিন শাহ আফ্রিদি। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক নির্বাচন হয়েছে গতকাল। রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন চট্টগ্রামের, থিসারা ঢাকার, সিলেটের অধিনায়ক হয়েছেন আরিফুল হক ও খুলনার অধিনায়ক হন মিরাজ। মিরাজের নাম ঘোষণা হয়েছে কাল সন্ধ্যায়। ৭ দল নিয়ে অধিনায়কের ফটোসেশনও হয়নি এবার।

বিপিএলে শিরোপা এবারও ধরে রাখার লক্ষ্য বরিশালের। তারা শক্তিশালী দল গঠন করেছে। গতকাল অধিনায়ক তামিম বলেন, ‘আমরা যেভাবে দল সাজিয়েছি, যতটুকু পেরেছি ঘাটতির জায়গা পূরণ করার চেষ্টা করেছি। চ্যালেঞ্জটা হবে ৭-৮ ম্যাচ পর। তখন খেলোয়াড়রা আসা-যাওয়ার মধ্যে থাকবে। সেটা সব দলের জন্যই। ওই সময় যারা শূন্যস্থান ভালোভাবে পূরণ করতে পারবে তারা এগিয়ে থাকবে।’

বিপিএলে দুর্বার রাজশাহীর কোচ ইজাজ আহমেদ। কুড়ি ওভারের ক্রিকেট হওয়ায় তারুণ্যনির্ভর দল নিয়ে আশাবাদী তিনি। ইজাজ বলেন, ‘এখানে কিছু ভালো ইনিংস বা ভালো বোলিংই আপনাকে ম্যাচ জেতাবে। আমাদের দলটা বেশ তরুণ এবং ভালো। কিছু অভিজ্ঞ ক্রিকেটারও আছে যারা বাংলাদেশের হয়ে খেলেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com