সোমবার, ০৯:৪৭ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

১৫ বছরে ৬১ সাংবাদিক মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিচার করতে হবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে যে ৬১ জন সাংবাদিক মারা গেছেন এর জন্য শেখ হাসিনার বিচার করতে হবে। এর পেছনে যদি কোনও সাংবাদিকের দায় থাকে তাদেরও বিচার করা হবে।’

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘কেমন গণমাধ্যম চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, সাংবাদিকদের কম বেতন দেওয়া হয়, এখানে ইউনিয়ন নেতারা ব্যর্থ হয়েছেন। মালিকরা সাংবাদিকদের আগ্রহকে কাজে লাগান। সবখানে দাবি তুলতে হবে, সাংবাদিকদের বেতন দিতে হবে। বেসিক পেমেন্ট ঠিক করতে হবে, সব পেশাতেই আছে। এখনই সময়, রাজনৈতিক দল আসলে তাদের পক্ষে একটা গোষ্ঠী দাঁড়িয়ে যায়।

তিনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মারা যাওয়ার ক্ষেত্রে মালিকদেরও দায় আছে। তারা সাংবাদিকের ন্যূনতম সুরক্ষা সামগ্রীও সরবরাহ করে না। আন্দোলনের সময় নিহত সাংবাদিক হাসান মেহেদিকে কাছ থেকে গুলি করা হয়েছে। ভেস্ট থাকলে মৃত্যু এড়ানও যেত। যাদের সুরক্ষা সামগ্রী কেনার ক্ষমতা নাই, তাদের সাংবাদিকতায় আসার দরকার নাই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com