সোমবার, ০৯:৫৫ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

যেভাবে ধরা পড়লেন ফায়ার সার্ভিস কর্মীকে ধাক্কা দেওয়া সেই ট্রাকচালক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় দ্রুতগামীর একটি ট্রাক। এতে ওই কর্মী গুরুতর আহত হন। পরে ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে পালানোর সময় চালককে আটক করেন শিক্ষার্থীরা।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।পরে চালককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, গণপূর্ত ভবনের সামনে দিয়ে ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। এ সময় শিক্ষার্থীরা সামনে গিয়ে ব্যারিকেড দেন। তখন চালক ট্রাক থামান। পরে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত জনতা চালককে মারতে উদ্যত হন। তখন সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্পভাবে পানির ব্যবস্থা করছিলেন। এ সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।

এদিকে ট্রাকচাপায় আহত হওয়া সেই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। আজ বৃহস্পতিবার সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম মো. সোহানুর জামান নয়ন। তিনি রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি রাত ১টা ৫৪ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com