শনিবার, ০১:০৭ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বাসের চাপায় কাতার প্রবাসী নিহত সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয়  সাফল্য,শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক  কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু 

শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। এ জেলার ওপর দিয়ে টানা তিন দিন শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

মৃদু শৈত্যপ্রবাহের ফলে এ জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন ঘটেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ সকালে বাইরে বের হচ্ছে না। অপেক্ষা করছেন রোদ ওঠার। অনেকে আবার জীবিকার তাগিদে তীব্র ঠান্ডা উপেক্ষা করে বের হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৮ শতাংশ। পরে সকাল ৯টায় সামান্য একটু কমে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরু থেকেই চুয়াডাঙ্গা জেলায় জেঁকে বসেছে শীত। এ সময় তাপমাত্রার পারদ ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করে। হঠাৎ গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক দিনে ৪ ডিগ্রি তাপমাত্রা কমে দাঁড়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। পর দিন শুক্রবার (১৩ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এর মধ্য দিয়ে এ জেলায় শুরু হয় মৃদু শৈত্যপ্রবাহ। এরপর শনিবার (১৪ ডিসেম্বর) তাপমাত্রা আরো কমে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা সামান্য বেড়ে দু’য়েক দিনের মধ্যে শৈত্যপ্রবাহ কেটে যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com