মঙ্গলবার, ০১:২১ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার২১৪ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৩৬ জন। এ ছাড়া ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৭৮ জন।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৬৮ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৪৩৬ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com