মঙ্গলবার, ০৮:৪২ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন মুশফিকুল ফজল আনসারী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১০১ বার পঠিত

সিনিয়র আইনজীবী মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সিনিয়র সচিব পদমর্যাদায় তাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক এবং বৈদেশিক নিয়োগ শাখা আজ এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, মুশফিকুল ফজল আনসারীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে যাতে তাকে একটি বিদেশি মিশনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া যায়।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুশফিকুল ফজল আনসারী। জাস্টনিউজবিডির প্রধান বার্তা সম্পাদক ছিলেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে চলে যান। তিনি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন সময় প্রশ্ন করে আলোচনায় ছিলেন।

গণঅভ্যুত্থানেরর মুখে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর সেপ্টেম্বর মাসে দেশে ফিরে আসেন মুশফিকুল ফজল আনসারী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com