বুধবার, ১১:৫৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতে নিয়ে গেছেন।

গতকাল সোমবার রাত ৮টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এ ঘটনা ঘটে।

কামাল ওই উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। তিনি মাদক ব্যবসায় জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে পাহাড়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে মাদকের চালান আনতে যান কামাল। এ সময় বিএসএফের সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে কামালের মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বিজিবি কুমিল্লার ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ‘কামাল ভারতীয় সীমান্তের ২৫ গজের ভেতরে গিয়েছেন এবং বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এমনটাই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে কথা বলার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের কাছে শুনেছি। আমরা খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com