মঙ্গলবার, ০৪:৫১ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিএসইসির কমিশনার তারিকুজ্জামানকে অব্যাহতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার এ টি এম তারিকুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিন মাস সময় দিয়ে তাকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, বিএসইসির কমিশনার এ টি এম তারিকুজ্জামানকে তার সাথে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী অব্যাহতি প্রদানের জন্য তিন মাসের নোটিশ দেয়া হলো। সেই হিসাবে তিনি চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে আর কমিশনার পদে বহাল থাকবেন না।

চলতি বছরের ৮ মে এ টি এম তারিকুজ্জামানকে কমিশনার হিসেবে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। এর আগে তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ডিএসইর এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com