শুক্রবার, ০৭:৩৩ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু  গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

ভারতে পালাতে ৪৫ হাজারে চুক্তি, ১১ বাংলাদেশীকে সুন্দরবনে রেখে গেল দালাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার পঠিত

বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয়! টহলদারি চালাতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বন দফতরের কর্মীদের হাতে ধরা পড়েছে পাঁচ শিশুসহ ১১ জন। এদের মধ্যে পাঁচ নারী ও এক পুরুষ রয়েছেন। বেআইনিভাবে ভারতে প্রবেশের জন্য আলিপুর আদালতে এদের পেশ করা হয়।

জানা গেছে, এদের সকলের বাড়ি বাংলাদেশের খুলনায়।‌ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর তারা পালানোর সিদ্ধান্ত নেন। অভিযোগ করে তারা জানিয়েছেন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে দেশ ছাড়তে বাধ্য হন তারা। ভারতে আসতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন তারা।

গ্রেফতার হওয়া এক বাংলাদেশী মহিলার অভিযোগ, দালালের সাথে ৪৫ হাজার টাকার চুক্তি হয়। কিন্তু এপারে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায়।

শেষপর্যন্ত টহলদারির সময় বন দফতরের কর্মীদের নজরে পড়েন তারা। তাদের সকলকেই সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়। তাদের মধ্যে একজন পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

সূত্র : আজকাল

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com