মঙ্গলবার, ০১:০৩ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মোহাম্মদপুরে জাহাঙ্গীর কবির নানকের বাসায় অভিযান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১০১ বার পঠিত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল বুধবার রাতে নানকের মোহাম্মদপুরের বাসায় এ অভিযান চালায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটির নিয়ন্ত্রণ নেন।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার পর নানকের উপস্থিতির সন্দেহে বাসাটিতে নজরদারি শুরু করেন শিক্ষার্থীরা। তবে কোনো রকম লুটপাট যেন না হয় সেজন্য সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে।

শিক্ষার্থীরা জানান, নানকের এই বাসায় অস্ত্র থাকতে পারে এবং তিনি বাসাটিতে লুকিয়ে থাকতে পারেন এমন সন্দেহে তারা তল্লাশি চালান। তবে, বাসার ভেতরে কোনো অস্ত্র পাওয়া যায়নি। বাসায় অনেকগুলো চালের বস্তা, কম্বলের বস্তা পান শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com