মঙ্গলবার, ১২:৫১ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গণবুদ্ধিজীবি সলিমুল্লাহ খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১২৩ বার পঠিত
ছাত্র – নাগরিকের আন্দোলনে তাঁর বক্তব্য ভাইরাল হয়েছিল। অনুপ্রেরণা দিয়েছিল আন্দোলনকারীদের।
তিনি যুক্তি দেখান যে অর্মত্য সেন- অর্থনীতিতে কোন নোবেল পুরস্কার পাননি।
তাঁর বক্তব্য হচ্ছে – অর্মত্য সেন যা পেয়েছেন তা হলো
‘তার নাম ব্যাংক অব সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স।’ একে ইকোনমিকস প্রাইজ বলা হয়। কেন এমনটি বলা হয়। কারন মূল ‘নোবেল ‘পুরস্কার প্রবর্তনের প্রায় সত্তর বছর পরে চালু হয়েছে। পুরস্কারটি সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের তরফে দেওয়া হয়। (এর অর্থটা) নোবেল ফাউন্ডেশন থেকে দেওয়া হয় না।
অথচ দুনিয়ার তাবৎ লোক জানে অর্মত্য সেন অর্থনীতিতে নোবেল পেয়েছেন।
দুনিয়ার তাবৎ লোকের জানাকে,চেনাকে, বুঝাকে এবং উপলব্ধিকে নিজের মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনি ‘দার্শনিক ” চিন্তক আখ্যা পেয়েছেন যেমন,তেমনিভাবে সমালোচিত হয়েছেন হচ্ছেন, ,কটু কথা শুনেছেন এবং শুনছেন। যতই তাঁর সমালোচনা করা হোক, তাঁর গভীর পাণ্ডিত্য মুগ্ধ করে, আন্দোলিত করে দর্শকদের শ্রোতাদের এবং পাঠকদের।
তাঁর দ্বিতীয় স্ত্রী শেখ তাসলিমা মুন এর ভাষায়-‘ ভদ্রলোক অত্যন্ত মেধাবী। ব্রিলিয়ান্ট। শিক্ষা জীবনের প্রতিটি রেজাল্ট তার গ্লোরিয়াস। বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় প্রথম হন।… যে ক’ জন অত্যন্ত মেধাবী শিক্ষক দেশ পেয়েছে তিনি তাদের একজন। কিন্তুু একাডেমিক জীবনে যতটা মেধাবী ব্যক্তিগত জীবনে প্রেম এবং বৈবাহিক জীবনে তিনি ততটাই বিফল।…. জীবনে একমাত্র বইকেনা,বই পড়া এবং লেখা, একমাত্র জগৎ যেখানে সে লুকিয়ে যেতে পারেন নিমেষে।’
বইয়ের জগতে লুকিয়ে থাকা মানুষটি নতুন চিন্তায় উপহার দিয়েছেন ‘ বেহাত বিপ্লব ‘১৯৭১’।
তাঁর সম্পাদিত বইটির প্রতিপাদ্য হচ্ছে – স্বাধীন হবার তিন যুগ পরেও এদেশের মানুষ আপন জুতা পরে দাঁড়াতে পারিনি। এই দাঁড়াতে না পারাকে তাঁর ভাষায় বলতে চান-‘ বেহাত বিপ্লব’।
বেহাত বিপ্লব থেকে তিনি আসেন ‘ স্বাধীনতা ব্যবসায়’।
‘স্বাধীনতা ব্যবসায় -সলিমুল্লাহ খান জাঁ-জাক রুশো থেকে মিশেল ফুকো দি ক্লদ লেবিস্ত্রোস অবধি কাউকে ছেড়ে কথা বলেননি। মাহাত্মা গান্ধী থেকে নাসির আলী মামুন প্রভৃতি মনীষীর চিন্তা আমলে নিয়ে দেখেছেন তাঁদের অনেকের চিন্তাই স্বাধীনতা ব্যবসায় অতিক্রম করেনি।’
তবে তিনি চিন্তায় যাদেরকে মান্য করেন তাঁদের মধ্যে অন্যতম জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক এবং আহমদ ছফা অন্যতম। এই দুজনের সান্নিধ্যে তিনি প্রভাবিত। তিনি আহমদ ছফাকে নিয়ে লিখেছেন ‘ আহমদ ছফা সঞ্জীবনী’।
এছাড়াও তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে ‘ আমি,তুমি ও সে’ , ‘ আদম বোমা’ এবং ‘সাহসী মানুষ’।
সাহসী মানুষ তিনি নিজেও। তাই তো সাহসের সঙ্গে উচ্চারণ করতে পারেন ‘ আমার মুখের কথা মিষ্ট নহে’।
তিতা কথার মানুষটির নাম সলিমুল্লাহ খান। সলিমুল্লাহ খান ‘থিয়োরিস অব সেন্ট্রাল ব্যাংকিং ইন ইংল্যান্ড ১৭৯৩-১৮৭৭’ এর উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের দ্য নিউইয়র্ক স্কুল বিশ্ববিদ্যালয় থেকে। তিনি তাঁর স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা সম্পন্ন করেন ‘ আইন ‘ বিষয়ে।
বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর অধ্যাপক। গণবুদ্ধিজীবি হিসেবে পরিচিত সলিমুল্লাহ খান ১৯৫৮ সালের ১৮ আগষ্ট কক্সবাজারে জন্মগ্রহণ করেন। শুভ জন্মদিন ‘ চিন্তক’ গণবুদ্ধিজীবি’ সলিমুল্লাহ খান।
তথ্য সূত্রঃ (১)বিশ্বকে অনুসরণ করার অর্থ ইংরেজির অনুসরণ নয়- সলিমুল্লাহ খানের সাক্ষাৎকার;- সৈয়দ মিজানুর রহমান।
(২) যদ্যপি আমার গুরু-পতি- শেখ তাসলিমা মুন।
(৩) বেহাত বিপ্লব,১৯৭১- সলিমুল্লাহ খান
(৪) স্বাধীনতা ব্যবসায়- সলিমুল্লাহ খান।
(৫) সলিমুল্লাহ খানঃ এক নিঃসঙ্গ শেরপা- সাম্প্রতিক দেশকাল।
(৬) সলিমুল্লাহ খান সঞ্জিবনীঃ ভোরের কাগজ।
( সংগৃহীত – ছবি )

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com