মঙ্গলবার, ১২:০১ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সকলের দৃষ্টি ‍আকর্ষণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৩১ বার পঠিত

প্রিয় সহকর্মীবৃন্দ,

আসসলামুলাইকুম।

ছাত্র-জনতার গণ-অভ্যুথানে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সকলের সম্মিলিত অংশগ্রহণে অর্জিত বাংলাদেশের “দ্বিতীয় স্বাধীনতা” রক্ষায় আমরা অংগীকারাবদ্ধ।

প্রিয় সহকর্মীবৃন্দ,

পতিত স্বৈরাচারের দোসররা ছাত্র-জনতার বিজয়কে ছিনিয়ে নিতে লাগাতার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আপনাদের সতর্ক দৃষ্টি ও অবিরাম প্রহরায় এখন পর্যন্ত সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এজন্য সকলকে জানাই ধন্যবাদ ও অভিনন্দন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্য সহ পুলিশ ও প্রশাসনযন্ত্রের সকল দায়িত্বশীল কর্মকর্তাদের, যাদের নিরলস প্রচেষ্টায় আমাদের দলের নেতাকর্মীরা গৌরনদী ও আগৈলঝাড়ার প্রত্যন্ত এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখযে সফল হয়েছে।

প্রিয় সহকর্মীবৃন্দ,

ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই, বিভিন্ন সূত্রে জানা গেছে আগামি কয়েকদিনে আমাদের এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি চিহ্নিত গোষ্ঠী নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে, হিন্দু ও খ্রীস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয় মন্দির ও গির্জার মতো স্পর্শকাতর স্থাপনাকে টার্গেটে পরিণত করার ষড়যন্ত্রের বিষয়ে বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে।

তাই, সকল নেতাকর্মীকে অধিকতর সতকর্তা অবলম্বন করতে হবে। সবাইকে নিজ নিজ এলাকায় মন্দির ও গির্জার মতো স্পর্শকাতর স্থাপনাকে নিরাপত্তা প্রদানে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেকোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হবার তথ্য পেলে অতিসত্ত্বর নিকটস্থ সেনাক্যাম্প,থানা,পুলিশ ক্যাম্প ও উপজেলা প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেয়া গেল।

সেনাবাহিনী,পুলিশ,প্রশাসন এবং বিএনপি সহ ছাত্র-জনতার সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় সম্প্রীতি ও জনগণের শান্তি নিশ্চিতে বিএনপি চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

সবাইকে ধন্যবাদ।

জহির উদ্দিন স্বপন

সাবেক সংসদ সদস্য ও
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com