সোমবার, ১১:৪৮ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পদত্যাগ করলেন পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১২১ বার পঠিত

ছাত্র-জনতার রোষের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই বিভিন্ন অধিদপ্তর-মন্ত্রণালয়ে শুরু হয়েছে পদত্যাগের হিড়িক।

সেই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবারও পদত্যাগ করেছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে রয়েছেন প্রেস ইনস্টিনিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদের পদত্যাগ।

গতকাল মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। চলতি বছরের ৭ মে টানা চতুর্থবারের মতো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জাফর ওয়াজেদ।

২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে প্রথম যোগদান করেন তিনি। এরপর আরও দুইবার পিআইবি-এর মহাপরিচালক পদে নিয়োগ পান জাফর ওয়াজেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com