শুক্রবার, ০৫:৪৯ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

শোক আর শ্রদ্ধায় নির্মল রঞ্জন গুহকে বিদায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৭৫ বার পঠিত

শোক আর শ্রদ্ধায় বিদায় জানানো হলো আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহকে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয় সহযোগী সংগঠনের প্রয়াত এই নেতাকে।

প্রিয় নেতাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন দীর্ঘদিনের সহযোদ্ধারা।

শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শুক্রবার (১ জুলাই) সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন অসংখ্য নেতাকর্মী। আয়োজন করা হয় শোক র‍্যালির। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে লাশবাহী গাড়িসহ শোক র‍্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

প্রথমেই শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও।

নির্মল রঞ্জন গুহের মতো একজন নিবেদিত প্রাণ কর্মীকে হারানোর শূন্যতার কথা উঠে আসে দলের নেতাদের কণ্ঠে।

এরপর শ্রদ্ধা জানান সমবেত নেতাকর্মীরা। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় পোস্তগোলা শ্মশানঘাটে।

গত ২৯ জুন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্মল রঞ্জন গুহ।

এর আগে গত ১২ জুন তার রক্তচাপ বেড়ে গেলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক অবস্থায় হার্টে দুটি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয় তার। পরে তার অবস্থার উন্নতি না হলে ১৬ জুন তাকে চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন শেষ নি:শ্বাস ত্যাগ করেন নির্মল রঞ্জন গুহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com