শনিবার, ০৬:১৭ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে শীর্ষে বাবর, রিজওয়ান, আফ্রিদি

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২১২ বার পঠিত

২০২২-২৩ সালের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে অবৈধ বোলিং অ্যাকশন থেকে ফেরা ফাহিম আশরাফ ও মোহাম্মদ হাসনাইন তালিকা থেকে বাদ পড়েছেন। তবে চুক্তিতে ফিরেছেন শান মাসুদ, নাসিম শাহ ও হায়দার আলী।

বৃহস্পতিবার ঘোষণা হওয়া এই তালিকায় বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি সীমিত ওভার এবং টেস্ট ক্রিকেটে শীর্ষ পর্যায়ের ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন। পেসার হাসান আলী সীমিত ওভারে ‘সি’ ক্যাটাগরিতে নেমে গেছেন। তবে লাল বলে ‘বি’ ক্যাটাগরিতে উন্নিত হয়েছেন।

গত বছর ইমাম-উল-হক দুই পোশাকের ক্রিকেটে ‘সি’ ক্যাটাগরিতে থাকলেও এবার সাদা বলে ‘বি’তে জায়গা করে নিয়েছেন। তবে লাল বলে আগের ‘সি’তেই রয়েছেন।

এদিকে গত বছর টেস্ট ক্রিকেটের চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে থাকা আজহার আলী এবার ‘এ’ ক্যাটাগরিতে উঠেছেন। আর সীমিত ওভারের ক্রিকেটে ফখর জামান ও শাদাব খান ‘এ’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com