শনিবার, ১২:১৬ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

পদ্মা সেতুর উদ্বোধন; সমাবেশস্থলে বিশাল জনস্রোত

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৭১ বার পঠিত

আজ উদ্বোধন করা হবে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৫ জুন) সকালে সেতুর মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পদ্মা সেতুর। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা ইতোমধ্যেই ভেন্যুতে আসতে শুরু করেছেন। এদিকে কাঁঠালবাড়িতে এক বিশাল জনসভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ইতোমধ্যেই সেখানে আসতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলাসহ দেশের নানা প্রান্তের মানুষ।

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে আওয়ামী লীগ এক জনসভার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দিয়ে ভাষণ দেবেন। দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও ভোর থেকেই জড়ো হচ্ছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ।

সরেজমিনে দেখা গেছে, প্রায় ১৫ একর জায়গার ওপর প্রস্তুত করা হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী ভেন্যু। পদ্মার তীরে ১১টি পিলারের ওপর ১০টি স্প্যান বিশিষ্ট একটি প্রতীকী অস্থায়ী পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে জমকালোভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল। প্রতীকী সেতুর সামনে স্থাপন করা হয়েছে উদ্বোধনী মঞ্চ। অস্থায়ী সেতুটি ২০০ ফুট লম্বা ও ৮ ফুট চওড়া। আর মঞ্চটি লম্বায় ১৫ ফুট এবং ৪০ ফুট চওড়া। মঞ্চের সামনে একটি ৬০ ফুট লম্বা বিশালাকার নৌকা পানিতে ভাসছে।

ইতোমধ্যেই লাখো মানুষের উপস্থিতিতে সরব পদ্মার পার। পদ্মা সেতুর উদ্বোধন সেখানে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শনিবার ভোর থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের অংশ ও বিভিন্ন আঞ্চলিক সড়ক দিয়ে মিছিল আর স্লোগান উজ্জীবিত নেতাকর্মীদের স্রোত এগিয়ে যাচ্ছে জনসভাস্থলের দিকে। বিশাল এ সমাবেশে প্রায় ১০ লাখ মানুষ যোগ দেবেন বলে জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক।

প্রসঙ্গত, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com