বুধবার, ০৬:৩৭ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কেন ডিসি ও ইউএনও’দের জন্য গাড়ি কেনা হচ্ছে, জানালেন আইনমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১০৭ বার পঠিত

জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য নতুন গাড়ি কেনা প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যাদের জন্য নতুন গাড়ি কেনা হচ্ছে, তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপরিহার্য।

বৃহস্পতিবার মাগুরায় নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিসি ও ইউএনওদের জন্য ২৬১টি নতুন গাড়ি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

গাড়ি কেনা বন্ধ রাখার জন্য সরকার একটা নিষেধাজ্ঞা দিয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সেই নিষেধাজ্ঞা এই নির্বাচনের প্রয়োজনে শিথিল করা হয়েছে বলেই গতকাল ২৬১টি গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এটা অত্যন্ত প্রয়োজন। কারণ, যাঁদের (ডিসি ও ইউএনও) এসব গাড়ি দেওয়া হচ্ছে, তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপরিহার্য।’

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে এই সরকারের অধীনই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com