শনিবার, ০৫:৩০ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি! গৌরনদীতে মাদকাসক্ত পুত্রের ভয়ে স্ত্রীসহ পালিয়ে বেড়াচ্ছে বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল

গৌরনদীতে মাদকাসক্ত পুত্রের ভয়ে স্ত্রীসহ পালিয়ে বেড়াচ্ছে বীর মুক্তিযোদ্ধা

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত
“মাদকের বিরুদ্ধে হতে হবে সোচ্চার,নয়তো আগামীতে ধ্বংস হবে পরিবার”  ৭১‘র রনাঙ্গনে যার ভয়ে পাক হানাদাররা ছিল  আতংকিত। আজ মাদকাসক্ত পুত্রের ভয়ে বসত বাড়িতে থেকে বিতাড়িত সেই বীর মুক্তিযোদ্ধা স্ত্রীসহ পালিয়ে বেড়াচ্ছে। ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামে। ওই গ্রামের মৃত তোফায়েল আহমেদ হাওলাদারের ছেলে সাবেক ব্যাংক কর্মচারী  বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদের উপর হামলা চালায় নেশাগ্রস্থ ও জুয়ারি পুত্র কাইয়ুম হাওলাদার খোকন (৫০)। এ ঘটনায় মামলা করায় বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ঘরের মধ্যে আটকে রাখে এবং বাড়ির আওলি বেড়ায় আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের সহায়তায় প্রানে রক্ষা পেয়ে সেই থেকে গত ১০দিন ধরে প্রান ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মুক্তিযোদ্ধা দম্পত্তি।
বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ এজাহারে বলেন , আমার পুত্র কাইয়ুম হাওলাদার খোকন (৫০) একজন মাদকাসক্ত ও জুয়ারি। কোন কাজ কর্ম না করে সারাদিন বখাটেপনা করে বেড়ায়। সে প্রায়ই পুকুরের মাছ, গাছ বাড়ির মূল্যবান আসবাবপত্র বিক্রি করে নেশা করে ও জুয়া খেলে। এতে বাধা দিলে আমাকে মারধর করে। গত ৮ নভেম্বর দুপুর ১টায় ঘরে ঢুকে জোরপূর্বক ১০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আমার স্ত্রী আকলিমা বাধা দিলে হামলা করে  কিল ঘুষি, লাথি মারে পরবর্তিতে স্ত্রীকে পেটায়। যাওয়ার সময় বসত ভাঙচুর করে। এর আগে গত ৩ নভেম্বর নেশার জন্য টাকা চাইলে আমি দিতে অস্বীকার করায়  আমাকে গালিগালাজসহ মারতে উদ্যত হয় এবং রাতে ঘরের মধ্যে স্ত্রীসহ আমাকে  বসত ঘরে আটকে রাখে এবং বাড়ির আওলি বেড়ায়  আগুন দিয়ে আতংক সৃষ্টি করে আমাদের ভয় দেখায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রান রক্ষা করেছে। নেশাগ্রস্থ পুত্রের ভয়ে প্রান রক্ষায় আমি স্ত্রীকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com