বুধবার, ০৭:২৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মরদেহ ফেরতের দাবিতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পঠিত
বাংলাদেশি ট্রাকচালকের মরদেহ ফেরতে বিএসএফ বাধা দেওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন বেনাপোল ট্রাক-লরি মোটর শ্রমিক সংগঠনের নেতারা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছেন ট্রাক-লরি মোটর শ্রমিক সংগঠনের নেতারা। তাদের দাবি, মৃত ট্রাকচালককে ফেরত না দেওয়া পর্যন্ত কোনো আমদানি-রপ্তানি হবে না।

বেনাপোল ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন জানান, বুধবার (১১ অক্টোবর) সকালে ফরিদপুরের গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৩০৫৩) ২৩৫ বেল পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান চালক নাজমুস শাহাদাত বাবুল।

তার ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় তিনি পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মরদেহটি ফেরত চেয়ে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধ করা হলেও ফেরত দিচ্ছে না। 

এদিকে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিষয়টি নিয়ে আমাদের কাছে এসেছিলেন।

এখানকার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ স্পষ্ট করে তাদের জানিয়ে দিয়েছেন মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।’ 

ভারতের পেট্রাপোল বন্দর সূত্র জানায়, গতকাল বাংলাদেশি ট্রাকচালক নাজমুস শাহাদাত বাবুল ফরিদপুরের গোল্ডেন জুট মিলের পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে আসেন। তার ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় তিনি পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া সম্পন্নের পর লাশ হস্তান্তর করা হবে। 

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বাংলাদেশি ট্রাকচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যথাযথ ময়নাতদন্ত সম্পন্ন এবং আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারতের বন্দর কর্তৃপক্ষ হস্তান্তর করবে বলে আমাদের জানিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com