রবিবার, ০৩:৩৮ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি আজ হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচের মধ্য দিয়েই নিজেদের এশিয়া কাপ শুরু করেছে ভারত। যদিও বৃষ্টির কারণে ম্যাচটি আপাতত বন্ধ রয়েছে।

টসে জিতে ব্যাট করতে নামা ভারত ৪ দশমিক ২ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলতেই নেমেছে বৃষ্টি।

তাই আম্পায়াররা খেলা বন্ধের নির্দেশ দেন। রোহিত শর্মা ১৮ বলে ১১ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী শুভমান গিল ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। পাকিস্তানের হয়ে বোলিং আক্রমণের সূচনা করেছেন শাহিন শাহ আফ্রিদি।
তার সঙ্গে রয়েছে নাসিম শাহ।
এবারের আসরে এটি ভারতের প্রথম ম্যাচ হলেও পাকিস্তানের দ্বিতীয়। মুলতানে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাবর আজমরা। আজ ভারতকে হারাতে পারলে গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে পা রাখবে পাকিস্তান।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাম উল হক, সালমান আঘা, ইফতিখার আহমেদ, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।

ভারত একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com