রবিবার, ০২:৫৫ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ওজন কমাতে খান মসুর ডাল, ভালো থাকবে হার্ট-চোখও

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৪০ বার পঠিত

গরম ভাতের সঙ্গে মসুর ডালের যুগলবন্দি অতুলনীয়৷ ভাতের সঙ্গে ডালের ভর্তাই হোক-মসুর ডাল এক ও অদ্বিতীয়৷ তবে মসুর ডালের গুণ আমাদের কাছে অচেনা ও অজানা।

ভেষজ প্রোটিন হিসেবে মসুর ডাল প্রথম সারিতে থাকবে সব সময়৷ যারা ওজন কমাতে চাইছেন, তাদের হাই প্রোটিনসমৃদ্ধ খাবার দরকার৷ তারা মসুর ডাল ডায়েটে রাখুন৷ পেট ভর্তি থাকবে৷ শর্করা খাওয়ার প্রতি আকর্ষণও কমবে৷

মসুর ডালের ফাইবার পেটের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী৷ হজমে সাহায্য করে৷ এই ডালে ফাইবারের উপস্থিতি পরোক্ষভাবে বাড়তি ওজন ঝরিয়ে ফেলতে সাহায্য করে৷

অ্যান্টিঅক্সিড্যান্টের পাশাপাশি মসুর ডালে আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাস৷ এই উপাদানগুলি ওজন কমিয়ে ফেলতে সাহায্য করে৷

ত্বক ভাল রাখতেও মসুর ডাল অসাধারণ৷ এর খাদ্যগুণ ত্বকের প্রাণবন্ত ভাব ধরে রাখে৷ বয়সের ছাপ পড়তে দেয় না ত্বকে৷ খেতেও পারেন, ফেসপ্যাক করেও ব্যবহার করতে পারেন মসুর ডাল৷

ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের মতো খনিজ থাকার ফলে মসুর ডাল হাড়ের স্বাস্থ্য বজায় রাখে৷ হাড়ের অসুখ থেকে দূরে থাকা যায়৷ ডায়েটে মসুর ডাল থাকলে দাঁতও ভাল থাকে৷

ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই থাকার জন্য চোখের স্বাস্থ্যের ক্ষেত্রেও মসুর ডাল খুব উপকারী৷ শরীরে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে মসুর ডাল৷ হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখে মসুর ডাল৷ সূত্র- নিউজ ১৮

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com