সোমবার, ০৩:২৫ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

টেনিসে নতুন ইতিহাস গড়লেন কার্লোস আলকারাজ। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ পূর্ণ করার কীর্তি গড়েছেন স্পেনের এই তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা আলেকজান্ডার জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম এটিপি ফাইনালস শিরোপা জিতেছেন এই স্প্যানিশ তারকা।

রোমাঞ্চকর ফাইনালে জভেরেভকে ৬-২, ৭-৬ (৯-৭) গেমে হারান ২৩ বছর বয়সী আলকারাজ। ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই বাঁ ঊরুতে ভারী ব্যান্ডেজ বাঁধা অবস্থায় কোর্টে লুটিয়ে পড়েন তিনি।

ক্যারিয়ার সুপার স্ল্যাম বলতে চারটি গ্র্যান্ড স্লাম-অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন-সব কটির একক শিরোপা জেতাকে বোঝায়। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মধ্য দিয়ে এই চারটি মেজরই জয়ের স্বাদ পেলেন আলকারাজ।

শিরোপা জয়ের পর আলকারাজ বলেন, ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করতে পেরে দারুণ আনন্দিত তিনি। ২০২২ সালে ইউএস ওপেন জিতে প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা পান তিনি। এরপর ২০২৩ ও ২০২৪ সালে জেতেন উইম্বলডন। ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন ২০২৪ ও ২০২৫ সালে। এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে পূর্ণ করলেন চার গ্র্যান্ড স্লামের বৃত্ত।

২২ বছর ২৭২ দিন বয়সে এই কীর্তি গড়েছেন আলকারাজ। এর আগে সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার রেকর্ড ছিল ডন বাজের। ১৯৩৮ সালে ২২ বছর ৩৬৩ দিন বয়সে সেই কীর্তি গড়েছিলেন যুক্তরাষ্ট্রের এই টেনিস কিংবদন্তি।

ওপেন যুগে (১৯৬৮ সালের পর) ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা ষষ্ঠ পুরুষ খেলোয়াড় আলকারাজ। সব যুগ মিলিয়ে এই তালিকায় তিনি নবম। তার আগে এই কীর্তি গড়েছেন ফ্রেড পেরি, ডন বাজ, রড লেভার, রয় এমারসন, আন্দ্রে আগাসি, রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com