রবিবার, ১১:১৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কাউন্টিতে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

স্পোর্টস ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন জাতীয় দলের পেসার তাসকিন আহম্মেদ।

কাউন্টির দল ইয়র্কশায়ার থেকে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ও বর্তমানে দলটির প্রধান কোচ ওসিব গিবসনের মাধ্যমে প্রস্তাব পায় তাসকিন।

তবে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ঢাকা এক্সপ্রেসকে নিয়ে কোনো ঝুঁকি নিয়ে চায় না বিসিবি। সেই সঙ্গে চোটের ঝুঁকি এড়াতে তাকে দিয়ে দীর্ঘ পরিসরে খেলানোর পরিকল্পাও করছে না ম্যানেজমেন্ট।

অপরদিকে, দলের সঙ্গে রেখে পরিচর্যা করার উদ্দেশ্যেই আফগানিস্তান টেস্টে রাখা হয়েছে তাসকিনকে।

ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেন তাসকিন। এর আগে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই পেসার।

গত বছরও তাসকিনকে অনানুষ্ঠানিকভাবে ইয়র্কশায়ারে খেলার প্রস্তাব দিয়েছিলেন গিবসন। শিষ্যকে আবারও কাউন্টি ক্রিকেটে খেলাতে চেয়েছিলেন ক্যারিবিয়ান কোচ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com