রবিবার, ১১:৪৬ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী কাফী, প্রবীণদের মঞ্চে বসিয়ে নিজে দাঁড়ালেন পেছনে, বক্তব্য দিলেন সাধারণ মানুষের মাঝে গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন; আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত  আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন

টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এরদোগান : নির্বাচনে তুরস্কেরই জয় হয়েছে

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রজব তাইয়্যেব এরদোগান। রোববার (২৮ মে) দ্বিতীয় দফার ভোটে তার ভাগ্য নির্ধারিত হয়। নির্বাচিত হওয়ার পর ইস্তাম্বুলের উসকুদারে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এরদোগান বলেন, এ নির্বাচনে তুরস্কেরই জয় হয়েছে।

এ জয়ের ফলে ‘তুরস্কের শতাব্দির’ দোয়ার খুলেছে- উল্লেখ করে এরদোগান বলেন, ‘এ নির্বাচনের ফলাফল এটাই দেখিয়েছে যে, কেউ তুরস্কের সফলতা ছিনিয়ে নিতে পারবে না।’ তিনি তার প্রতিদ্বন্দ্বীকে উদ্দেশ করে বলেন, রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) তাদের খালাপ ফলাফলের জন্য কিলিচদারোগ্লুকেই দায়ী করবে। গত নির্বাচনের তুলনায় এবার পার্লামেন্টে সিএইচপির আসন আরো কমেছে।

দ্বিতীয় দফার এ নির্বাচনে ৯৯.১৭ শতাংশ ভোট গণনায় দেখা গেছে এরদোগান পেয়েছেন ৫২.০৮ শতাংশ ভোট আর তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭.৯২ শতাংশ ভোট।

প্রথম দফায় কেউ নিয়ম অনুসারে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করতে হয়।

গত ১৪ মে অনুষ্ঠিত হওয়া প্রথম দফার ভোটে এরদোগান পান ৪৯.৫২ শতাংশ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগ্লু পান ৪৪.৮৮ শতাংশ ভোট।

ওই ধাপে তৃতীয় হয়েছিলেন সিনান ওগান। তিনি পান ৫.১৭ শতাংশ ভোট। এ ধাপে অবশ্য তিনি এরদোগানকে সমর্থন জানিয়েছে।

দেশটির ৬ কোটি ৪০ লাখ বৈধ ভোটারের মধ্যে প্রথম ধাপে ৪৪.৮৪ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন।

২০১৪ সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এরদোগান। এর আগে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। আর ইস্তাম্বুলের মেয়র ছিলেন ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত।

সূত্র : আলজাজিরা, ডেইলি সাবাহ, আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com