ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে গতকালের অপরাজিত দুই ব্যাটার তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটে দলীয় ১০০ ছাড়িয়েছে টাইগাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২১ রান করেছে বাংলাদেশ। স্বাগতিকরা এখনও ২৩৫ রানে পিছিয়ে রয়েছে।
এর আগে গতকাল প্রথম ইনিংসে ৩ উইকেটে ৮৮ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। উইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয়।