বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলার বার্থী ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পাণ্ডে। প্রধান বক্তা ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. জহির উদ্দীন দোলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মিজানুর রহমান।
এ সময় বক্তব্য দেন সহকারী অধ্যাপক নিহার রঞ্জন হালদার, প্রভাষক জান্নাতুল ফেরদৌস, প্রভাষক মিতানুর এবং বিপ্লব কুমার দাস।
আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য এবং ইতিহাসচর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..