সোমবার, ১০:৪০ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ইউপি নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম কাফীর পক্ষে মতবিনিময় সভা  আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ  আগৈলঝাড়ায় গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ আগৈলঝাড়ার ইউএনও এর সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দীপের পর দিশা নতুন সমীকরণ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ মহাসড়ক অবরোধ-বিক্ষোভ : গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরে আজও বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বীকারোক্তিমূলক পোস্ট, আটক ১

আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ 

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গ্রাম পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৩২ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশের দায়িত্ব পালনে সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২ নভেম্বর) বিকেলে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল ও পোশাক তুলে দেন বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান সিকদার, সদস্যসচিব বশির আহমেদ পান্নাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও কার্যকর করতে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় সরঞ্জাম ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তাঁদের দায়িত্ব পালনের গতি বাড়বে এবং গ্রামীণ জনপদে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে।
গ্রাম পুলিশ সদস্যদের জন্য বাইসাইকেল ও পোশাক বিতরণের ফলে তাঁদের যাতায়াত ও দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুবিধা বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com