শনিবার, ১০:২৩ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

কোনো প্রভু আপনাদের বাঁচাতে পারবে না: আ’লীগকে মির্জা আব্বাস

staff reporter
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, ‘গোপন চুক্তির মাধ্যমে দেশের বহু এলাকা বিদেশিদের কাছে তুলে দিয়েছে সরকার। বিদেশি আগ্রাসনের পথ করে দিয়েছে তারা। ক্ষমতা থেকে গেলে সব বের হবে। কোনো প্রভু আপনাদের বাঁচাতে পারবে না।’

শনিবার (২৭ মে) নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কোথাও ভিসা দেয়া হবে না। কোনো সভ্যদেশ আপনাদের জায়গা দেবে না, কোথাও আপনাদের জায়গা হবে না। বাংলার মাটিতেই থাকতে হবে।’

বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের বিচার হবে, শাস্তি হবে। বিএনপির কর্মীদের ঘরে ঘুমাতে দেয়নি সরকার, সব কিছুর বিচার হবে।’

মির্জা আব্বাস অভিযোগ করেন, ওবায়দুল কাদের উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। কিন্তু বিএনপি শান্তিপূর্ণভাবেই সবকিছু মোকাবিলা করবে। জনগণই সব ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com