শনিবার, ১০:২৪ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

সমাবেশে ইট নিক্ষেপ, নিপুণ রায় আহত

staff reporter
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

ঢাকা জেলা বিএনপি উদ্যোগে আয়োজিত জনসমাবেশে দলটির পক্ষ থেকে হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু এ তথ্য জানান।

মোজাদ্দেদ আলী বাবু অভিযোগ করেন, সমাবেশ চলাকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সমাবেশের দিকে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে।

তিনি বলেন, এ সময় ইটের আঘাতে নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

হামলার পর আবারো বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বিএনপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com