শনিবার, ০৯:১৭ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

প্রধানমন্ত্রীকে ‌’হত্যার’ হুমকি: ফখরুলের বিরুদ্ধে মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৫০ বার পঠিত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করা হয়েছে।

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে সোমবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে এই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গত শুক্রবার বিকেলে রাজশাহী জেলার পুঠিয়া থানার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন।

অভিযোগে বলা হয়, আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই, এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা তা করব।

এসব হুমকিমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচার, প্রকাশ ও সম্প্রচার হওয়ায় রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ হওয়ায় মামলা করেছেন বলে জানান বাদী শরিফুল ইসলাম রমজান।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তারা একটি অভিযোগ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com