বুধবার, ০৫:৩৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সুয়েজ খালের বিকল্প : রেল করিডোর নির্মাণে রাশিয়া-ইরান চুক্তি!

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৩২ বার পঠিত

পরিকল্পিত ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোরের অংশ হিসেবে একটি ইরানি রেলওয়ে নির্মাণ ও অর্থায়নের সম্ভাবনা নিয়ে ভিডিও লিঙ্কের মাধ্যমে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

এই করিডোরে রাশত-আস্তারা রেলওয়েকে গুরুত্বপূর্ণ লিঙ্ক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর লক্ষ্য হলো রেললাইন ও সাগরপথের মাধ্যমে ভারত, ইরান, রাশিয়া, আজারবাইজান ও আরো কয়েকটি দেশকে সংযুক্ত করা। রাশিয়া মনে করছে, এটা হতে পারে প্রধান বৈশ্বিক বাণিজ্য রুট হিসেবে সুয়েজ খালের বিকল্প।

পুতিন বলেন, ‘নর্থ-সাউথ ট্রান্সপোর্ট ব্যবস্থাটি বৈশ্বিক চলাচল ধারাকে ব্যাপকভাবে বৈচিত্র্যময় করবে। এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো রাশত-আস্তারা রেলওয়ে।’

তিনি বলেন, কাসপিয়ান সাগরীয় উপকূল বরাবর ১৬২ কিলোমিটারের (১০০ মাইল) রেলপথটি বাল্টিক সাগরের রাশিয়ার বন্দরগুলোর সাথে ভারত মহাসাগর ও উপসাগরের ইরানি বন্দরগুলোকে সংযুক্ত করবে।রাইসি বলেন, ‘সন্দেহাতীতভাবে বলা যায়, এই চুক্তি তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতার পথে একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ।’

রাশিয়া ও ইরান- উভয়ের ওপর পাশ্চাত্যের অর্থনৈতিক অবরোধ রয়েছে। আর এর ফলে দেশ দুটি পরস্পরের আরো ঘনিষ্ঠ হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com