রবিবার, ০২:০৬ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন অনিশ্চিত চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ চার মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রোনালদো-পরবর্তী প্রথম ম্যাচেই ইতিহাসের সবচেয়ে বড় হার পর্তুগালের সিডরের ক্ষত আজও ভুলতে পারেনি দুমকির মানুষ তথ্যের গোপনীয়তা লঙ্ঘন: মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ আবাসন সংকট ঘিরে পর্তুগালে আবারও বিক্ষোভ

নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে ইসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠকটি শুরু হয়।

রোডম্যাপ চূড়ান্তের পরই সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা বৈঠকে বসবেন। কবে এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে সেটিও জানাবে ইসি।

ইসির সূত্রগুলো জানাচ্ছে, এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে পরিকল্পনা করেছে, সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগেই প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, ভোটের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

চলতি বছরের শুরুতে যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, সে অনুযায়ী ১২ কোটি ৩৭ লাখ ভোটার আগামী নির্বাচনে ভোট দিবে। এবার প্রথম বারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী ভোটাররা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com