রবিবার, ১২:৪৪ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, একই পরিবারের ৪ জনের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পঠিত

কুমিল্লার পদুয়ার বাজারে সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় কাভার্ডভ্যানটির চাপায় সিএনজি অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান সাংবাদিকদের জানান, নিহতরা সবাই একই পরিবারের সদস্য এবং তাদের বাড়ি কুমিল্লার বরুড়ার হোসেনপুর গ্রামে।

উদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় ঢাকা-মুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে আসার চেষ্টা করছিল। বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানটি বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে গিয়ে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে।

এই ঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা চারজন নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার মজুমদার জানান, পুলিশ মরদেহ এবং দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেটকার উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com