সোমবার, ০৬:১১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পঠিত

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরিফুল এম. খান যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। তার এই সাফল্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন, তাদের মধ্যে ছিলেন মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা শরিফুল খান। ১৩ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জন কর্মকর্তাকে মেজর জেনারেল এবং ৫৫ জন কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে মনোনীত করেছেন ট্রাম্প।

এরপর গেল ২০ আগস্ট নতুন পদে অভিষিক্ত হন শরিফুল এম. খান। এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক।

মার্কিন বিমানবাহিনীর ওয়েবসাইট অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম. খান বর্তমানে ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’র স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন। স্যাটেলাইট অপারেটর হিসেবে মহাকাশ নিয়ন্ত্রণ, মহাকাশ ব্যবস্থা এবং উৎক্ষেপণ ব্যবস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com